
ঝিনাইদহ জেলা প্রতিনিধি |
ঝিনাইদহে ইতালি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা মোঃ রিন্টু মিয়াকে ঝিনাইদহ জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ আফজাল
সম্মাননা প্রদান করেন ,রবিবার ১৫/২/২০২৬ তারিখ সকাল
১১,৪৫ ঘটিকায় ,
দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে এ সম্মাননা প্রদান করা হয়,
জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত ও সাদামাটা অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান
করা হয়।
উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারাই দেশের অর্থনীতির অন্যতম শক্তি।
প্রবাসে কঠোর পরিশ্রম করে তারা যে বৈদেশিক মুদ্রা দেশে পাঠান, তা জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ।
তিনি আরও বলেন, প্রবাসীদের অবদান স্বীকৃতি দিতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্মাননা প্রাপ্ত মোঃ রিন্টু মিয়া ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের শমসের আলীর ছেলে। নবম শ্রেণি পাস করে ২০১২ সালে কৃষিশ্রমিকের ভিসায় ইতালিতে পাড়ি জমান তিনি।
জমিজমা বিক্রি করে ও দীর্ঘ চার বছর দালালের পেছনে ঘুরে অবশেষে বিদেশ যাত্রা সম্ভব হয় তার।
দীর্ঘ ১৩ বছরের
কঠোর পরিশ্রমে তিনি নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের স্বচ্ছল জীবন নিশ্চিত করেছেন।
এছাড়া ইতালিতে একটি গার্মেন্টস কারখানা স্থাপন করে অর্ধশতাধিক বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন, যা দেশের যুবসমাজের জন্য
অনুকরণীয় দৃষ্টান্ত।
২০২৩ সালে তিনি সরকারি ভাবে ‘রেমিট্যান্স যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি লাভ করেন।
বর্তমানে নিজ এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সামাজিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। এবং ২৪ এর আন্দোলনে তিনি সামনের সারিতে ভূমিকা রেখেছেন রেমিট্যান্স বন্ধ
করে দিয়ে, এবং আন্দোলনের পরে আবারো নিয়মিত সক্রিয় থেকেছেন রেমিট্যান্স যোদ্ধা হিসাবে ,
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ সদর উপজেলা সহকারী সেক্রেটারি আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এবং সাংবাদিকবৃন্দ ,
প্রবাসে থেকে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করা রিন্টু মিয়ার এ সম্মাননা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে এবং এটি অন্য প্রবাসীদেরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সচেতন মহল, তার সার্বিক সাফল্য কামনা করেছেন সকলে ।
এ ব্যাপারে মোঃ রিন্টু মিয়া জানান এমন সম্মাননা পেয়ে তিনি গর্বিত এবং আনন্দিত ।