
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি |
আজ (১৬ ফেব্রুয়ারি ২০২৬) রোজ সোমবার সকাল ১০টা থেকে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে ঐতিহ্যবাহী রামকানাই দিঘী এলাকায় ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক জনাব শরিফুল ইসলাম মহোদয়। এছাড়াও
উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ এরশাদ মিয়া, নির্বাহী প্রকৌশলী জনাব কাউছার আহমেদ, হিসাব রক্ষণ কর্মকর্তা জনাব মোহাম্মদ গোলাম কাউছার, সহকারী প্রকৌশলী জনাব সবুজ কাজী, সমাজ উন্নয়ন কর্মকর্তা জনাব মুখলেছুর রহমান, উপসহকারী প্রকৌশলী জনাব সুমন দত্ত ও সোহেল ভূইয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় পৌর প্রশাসক মহোদয় বলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ধাপে ধাপে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি সকল পৌরবাসীকে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলা এবং পরিবেশ সুরক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।
পৌরসভার এই উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।