1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় গরুর শিং পেটে ঢুকে এক ব্যাবসহী নিহত হয়েছে।

জেলা প্রতিনিধি (গাইবান্ধা)
  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে
৪২

গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে গরু পরিবহনের জন্য শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে একই গাড়িতে থাকা ব্যাবসাহীর পেটে গরুর শিং ঢুকে নিহতের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের গোপালপুর এলাকায় এ দুর্ঘটনায় চালকসহ আহত হয়েছেন আরও ৪ জন। নিহত গরুর বেপারি উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের কুমিড়াডাঙ্গা গ্রামের মৃত খট্টু মন্ডলের পুত্র আসাদুল ইসলাম মন্ডল (৫৮)।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে মহিমাগঞ্জ এলাকা থেকে ৩-৪টি গরু শ্যালো ইঞ্জিনচালিত ভটভটিতে তুলে নিয়ে দিনাজপুরের রাণীগঞ্জ হাটে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন ওই বেপারিসহ কয়েকজন। গোপালপুর এলাকায় পৌঁছালে হঠাৎ ভটভটির সামনের অংশ ভেঙ্গে সেটি রাস্তায় উল্টে পড়ে যায়।

এ সময় পিছনের গরুগুলি নিচে পড়ে যাওয়া চালক ও বেপারিদের উপরে এসে পড়লে তারা গুরুতর আহত হন। পথচারীরা এসে একটি গরুর শিং পেটে ঢুকে থাকা অবস্থায় আসাদুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ভটভটিচালক একই ইউনিয়নের পুনতাইড় চরপাড়া এলাকার মৃত সোলায়মান আলীর পুত্র সাবু মিয়া ও সহকারী জুয়েলসহ আহত আরও দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য মজনু তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট