1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

গাজীপুরে মজিদা সরকারি উচ্চ বিদ্যালয়ে উন্মুক্ত শিক্ষার্থীদের নবীন ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে
৩০

নজমুল হক, স্টাফ রিপোর্টারঃ- গাজীপুর মহাগরের এরশাদ নগরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় স্টাডি সেন্টার মজিদা সরকারি উচ্চ বিদ্যালয় গত শুক্রবার ১১জুন এসএসসি -২০২৩ ব্যাচের বিদায় ও ২০২৫ -ব্যাচের নবীন বরণ ও বই বিতরণ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থাপনা করেন সাবেক শিক্ষার্থী মোহাম্মদ আলী হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়ক জনাব মোঃ এমদাদ হোসাইন, শিক্ষক মোঃ আল মাসুম, এছাড়াও উপস্থিত ছিলেন টিউটর মোঃ জাকির হোসেন, জান্নাতুন ফেরদৌসি ও মাহবুবা রহমান এবং নুরুন্নাহার। অনুষ্ঠানের ২৩, ২৪ ও ২৫ ব্যাচের শিক্ষার্থীদের উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করেন প্রধান সমন্বয়ক জনাব মোঃ এমদাদ হোসাইন তালুকদার। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন টিউটর জনাব মোঃ আল মাসুম, শুভেচ্ছা বক্তব্যে মাসুম বিদায়ী শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাবার জন্য উপদেশ দেন, তাঁরা যেন বিভিন্ন কর্মে যুক্ত থাকলেও উচ্চতর ডিগ্রির প্রত্যাশায় পড়াশোনা করে যাবার উপদেশ দেন।এছড়াও নবীন শিক্ষার্থীদের মাজিদা স্টাডি সেন্টারে ভর্তি হওয়ার জন্য অভিনন্দন জানান। বক্তব্যে তিনি বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভূয়সী প্রসংশা করেন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন- শিক্ষক মোঃ জাকির হোসেন, শিক্ষিকা জান্নাতুন ফেরদৌসি ও মাহবুবা রহমান। অনুষ্ঠানটি পরিচালনা ও সার্বিক সহযোগিতা করেন মোঃ জাকির হোসেন সহ ২০২৩ ও ২০২৪ ব্যাচের ক্লাস মনিটরবৃন্দ।
অনুষ্ঠানে বিদায় শিক্ষার্থীদের মধ্যে ইংরেজিতে বক্তব্য রাখেন মোঃ ওমর ফারুক, তিনি তার বক্তব্যে – শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া মানুষের জীবন অন্ধকার, আর এই অন্ধকার জীবন থেকে আমাদের মুক্তির মাধ্যম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কথাটি উল্লেখ করেন। এছাড়াও বিদায় শিক্ষার্থীর মধ্যে বক্তব্য রাখেন লিটন, জাহাঙ্গীর আলম, আবির, তুহিন, মিজান ও শহিদুল ইসলাম সহ আরও অনেকে।অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী ২০২৫ ব্যাচে শিক্ষা সামগ্রী বই – কলম ইত্যাদি বিতরণ করা হয়। অনুষ্ঠানে এক অন্যের সাথে পরিচিত হওয়া মোবাইলে ক্লাসের রুটিন ও সময় জানিয়ে দেওয়া এবং অন্ধকার জীবন থেকে বেরিয়ে আসার আহবান সহ শুভেচ্ছা জানিয়েছেন প্রধান সমন্বয়ক এমদাদ হোসাইন তালুকদার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট