1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

সাতক্ষীরায় ইজিবাইক ছিনতাই ও চালককে হত্যার ঘটনায় গ্রেফতার-১

সাতক্ষীরা প্রতিনিধিঃ-
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে
১২৫

সাতক্ষীরা প্রতিনিধিঃ- সাতক্ষীরার কলারোয়ায় ইজিবাইক ছিনতায় ও চালককে হত্যা ঘটনায় যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নের জাফরনগর গ্রাম থেকে ঘাতক ইব্রাহিম (৩৬) কে গ্রেফতার ও একই ইউনিয়নের উত্তর নবীনগর এলাকা থেকে ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করেছে কলারোয়া থানা পুলিশ।

নিহত হাসান আলী (৫০) যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বেনেয়ালী গ্রামের জবেদ আলীর ছেলে এবং ঘাতক ইব্রাহিম হোসেন একই উপজেলার গদখালি ইউনিয়নের জাফরনগর গ্রামের মৃত, মুজিবর রহমানের ছেলে।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, গত ১১ জুলাই কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামে ইট ভাটার সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কের একটি কালভার্টের নিচ থেকে ইজিবাইক চালক হাসান আলীর লাশ উদ্ধার করা হয়। এঘটনায় একই দিন বিকালে নিহতের ছেলে বাবলুর রহমান বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন। তিনি বলেন, মামলা দায়ের করার পর সাতক্ষীরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো: মনিরুল ইসলামের তত্ত্বাবধানে, তিনি নিজে ও মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নিকুঞ্জ রায়ের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম সড়কের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিভিন্ন কৌশল অবলম্বন করে ঝিকরগাছা উপজেলা থেকে হত্যাকারী ইব্রাহিম হোসেনকে ইজিবাইকের চাবিসহ গ্রেফতার ও ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করেন।
১৪ জুলাই ঘাতক ইব্রাহিমকে সাতক্ষীরা আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরন করা হয়।
ওসি আরো জানান, গ্রেফতারকৃত ইব্রাহিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিতে হত্যার দায় স্বীকার করে বলেন, যশোরের নাভারন এলাকা থেকে ঘুমের ঔষধ কিনে কোমল পানিও স্পিড এর বোতলে ঘুমের ওষুধ মিশিয়ে চালক হাসানকে অজ্ঞান করে। পরে গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং পা বেঁধে মরদেহ কালভার্টের নিচের পানিতে ফেলে দেয়। হত্যার কারণ হিসেবে ঘাতক দাবি করেন, এলাকায় সে অনেক ঋণ হয়ে গেছে। ঋণ পরিশোধ করতে সে ইজিবাইক ছিনতাই করার জন্য এই হত্যাকান্ড ঘটিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট