1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

সুন্দরবনে অবৈধভাবে প্রবেশের অভিযোগে মাছ ধরার ট্রলারসহ ৭জেলে আটক

খুলনা বিশেষ প্রতিনিধিঃ-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে
৪১

খুলনা বিশেষ প্রতিনিধিঃ- নিষিদ্ধ মৌসুমে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশের অভিযোগে মাছ ধরার ট্রলারসহ ৭ জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা।

পশ্চিম সুন্দরবনের কাঠেশ্বর ও খোবরাখালী খাল থেকে ১৬ জুলাই বুধবার তাদের আটক করা হয়।

আটককৃত জেলেদের নিকট থেকে প্রায় ছয়শ কেজি কাঁকড়াসহ একশ কেজিরও বেশী মাছ উদ্ধার করা হয়। এছাড়া কাঁকড়া পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রলার, দুটি নৌকা, মাছ ও কাঁকড়া শিকারের জালসহ বিভিন্ন সরঞ্জামাদী জব্দ করে বনকর্মীরা।

আটককৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে ইয়াকুব আলী সরদার(৬০), মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের নুরুল ইসলাম গাজীর ছেলে কামরুল ইসলাম (৪২), মহাব্বত আলী(২৮), আরশাদ মিস্ত্রিরে ছলে মুজিবর রহমান মিস্ত্রি(৫২), আব্দুল বারীর ছেলে জামাল গাজী(৩৫), আব্দুল মাজেদের ছেলে তৌহিদ হোসেন(৩৮) ও ইলয়াস গাজীর ছেলে শিমুল হোসেন(৩৫)।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক ফজলুল হক জানান, এখন সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও কিছু মানুষ বনকর্মীদের চোখ ফাঁকি দিয়ে বনে যেয়ে মাছ বা কাঁকড়া ধরার চেষ্টা করে। নিয়মিত টহলে থাকায় বনকর্মীরা পৃথক অভিযানে কাঁকড়া বহনকাজে জড়িত একটি ইঞ্জিনচালিত নৌকা (ট্রলার)সহ দু’টি নৌকা আটক করে।

এসময় তিনটি নৌযান থেকে আটক ৭জনকে বন আইনের পৃথক দুটি মামলায় বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এসময় জব্দকৃত কাঁকড়া নদীতে অবমুক্ত করার পাশাপাশি মাছগুলো বিনষ্ট করা হয়েছে। নিষিদ্ধ মৌসুমে মাছ-কাঁকড়া শিকারের ফলে সুন্দরবনের বিরুপ প্রভাব পড়বে বলে তিনি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট