1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

শিক্ষার্থীদের বাঁচাতে জীবন দিলেন মাহরিন, সমাধিতে শ্রদ্ধা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের।

নীলফামারী জেলা প্রতিনিধিঃ-
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে
১১৭

 

নীলফামারী জেলা প্রতিনিধিঃ- ঢাকার উত্তরা এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত সাহসী শিক্ষিকা মাহরিন চৌধুরীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

আজ বুধবার (২৩ জুলাই) সকালে জেলার জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়ায় মাহরিন চৌধুরীর পারিবারিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় তিনি বলেন, “মাহরিন চৌধুরী ছিলেন আত্মত্যাগ ও সাহসিকতার প্রতীক। জাতি তার এই অবদান চিরকাল স্মরণে রাখবে।”

জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন পুলিশ সুপার এ.এফ.এম তারিক হোসেন খান, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জায়িদ ইমরুল মোজাক্কিন, থানার অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং মাহরিনের পরিবারের সদস্যরা।

গত ২১ জুলাই উত্তরার একটি স্কুল ভবনের উপর বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই মাহরিন চৌধুরী শিক্ষার্থীদের জীবন রক্ষায় সাহসিকতার সঙ্গে এগিয়ে যান। ধোঁয়া আর আগুনের ভেতর থেকে একাধিক শিক্ষার্থীকে নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হলেও, তিনি নিজেই মারাত্মকভাবে দগ্ধ হন।

পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৯টার পর মৃত্যুবরণ করেন মাহরিন চৌধুরী। তাঁর শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানান চিকিৎসকরা।

পরদিন মঙ্গলবার (২২ জুলাই) নিজ গ্রাম জলঢাকার বগুলাগাড়ি চৌধুরীপাড়ায় পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট