1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

দৈনিক আলোকিত সকাল পত্রিকার ক্রাইম রিপোর্টার সাংবাদিক হুমায়ুন কবিরকে হত্যার হুমকি।

জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টারঃ-
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে
১১২

 

জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টারঃ- গাজীপুরের শ্রীপুরে হুমায়ুন কবির (৩৭) নামের এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। পেশাগত দায়িত্ব পালনের সময় বিরোধের জেরে একাধিকবার হুমকির শিকার হওয়ার পর (২২’শে জুলাই ২০২৫) মঙ্গলবার রাতে তিনি শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে দৈনিক আলোকিত সকাল পত্রিকার- ক্রাইম রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। তিনি অভিযোগ করেন, রিপোর্ট সংগ্রহের সময় স্থানীয় কয়েকজনের সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা তার কাজে বাধা সৃষ্টি করেন, শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেন।

জিডি সূত্রে জানা যায়, অভিযুক্তরা হলেন শ্রীপুর পৌরসভার বহেরারচালা গ্রামের মো. জাহিদুল (২২), পিতা- শফিকুল ইসলাম,মো. ফাহিম (১৮), পিতা- আফির উদ্দিন এবং মো. হোসেন মিয়া (২১), পিতা- মিয়াজ উদ্দিন।

গত (২১’শে জুলাই ২০২৫) সোমবার রাত সাড়ে ৮:টার দিকে অভিযুক্ত মোঃ ফাহিম তার ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে সাংবাদিক হুমায়ুন কবিরকে ফোন করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

এ প্রসঙ্গে সাংবাদিক হুমায়ুন কবির বলেন, “আমি এবং আমার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। অভিযুক্তরা যেকোনো সময় আমাকে ও আমার পরিবারের ওপর হামলা চালাতে পারে।”

ঘটনার পর (২২’শে জুলাই ২০২৫) মঙ্গলবার রাত ৯:টার দিকে তিনি শ্রীপুর মডেল থানায় একটি লিখিত জিডি দায়ের করেন। এ বিষয়ে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, “অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট