1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

ঘোড়াঘাটে কলোনীর জমি নিয়ে সেনাবাহিনী কতৃর্ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৬ অগাস্ট, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে
৯১

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৫টি প্রতিরক্ষা কলোনীর জমি সংক্রান্ত বিষয় নিয়ে সৃষ্ট পরিস্থিতির মূল কারণ উপস্থাপন এমএফআরও এর অবস্থান স্পষ্ট করা বিষয়ে গণমাধ্যম নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার সকাল ১২ টায় উপজেলার হিলির মোড় সেনা ক্যাম্পে এরিয়া সদর দপ্তর রংপুরের এমএফআরও (মিলিটারী ফ্যামিলি রিহ্যাবলিটেশন অফিস) আয়োজনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে উপস্থাপন করেন, এমএফআরও কর্মকর্তা মেজর নাজমুল হায়দার।প্রেস ব্রিফিংয়ে তিনি লিখিত বক্তব্যে বলেন,উক্ত ৫টি প্রতিরক্ষা কলোনীর জমি সরকারীভাবে প্রতিরক্ষা মন্ত্রনালয়ের অধীন এবং কোনভাবেই ব্যক্তি মালিকানাধীন নয়। এসব সরকারী জমি ৩ বাহিনীর (বিমান, নৌ, সেনা) কল্যাণের জন্য নিয়োজিত একটি সরকারী সংস্থা যা সম্পূর্ণ আইনানুগভাবে এবং প্রতিষ্ঠিত নিয়ম নীতিমালার মধ্য থেকে তার কার্যক্রম পরিচালনা করছে। আইনের ব্যত্যয় করার কিংবা আইনের বাইরে এমএফআরও এর কাজ পরিচালনা করার কোন তথ্য কিংবা প্রমাণ এখন পর্যন্ত ৫ কলোনীর পক্ষ থেকে কেউ কোথাও উপস্থাপন করতে পারেনি। কিছু দালাল ও স্বার্থানে¦ষী মহল ৫ কলোনীর ১৩৭৫ একর জমি নিয়ে সাধারণ মানুষকে মিথ্যা তথ্য দিয়ে প্রতিরক্ষা মন্ত্রনালয়ের জমিতে বসতি স্থাপনের প্রলোভন দেখাচ্ছে। এ ধরনের কর্মকান্ডে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাদের বেশির ভাগ অভিযোগ ভিত্তিহীন এবং বানোয়াট  বলেন তিনি। তিনি সবাইকে সচেতন এবং দায়িত্বশীল আচরণের আহবান জানান।প্রেস ব্রিফিং উপস্থাপনকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম, এসি ল্যান্ড আব্দুল আল মামুন কাওছার শেখ, ২৫ বীর সার্পোট ব্যাটেলিয়নের উপ অধিনায়ক মেজর নূর এ শহীদ ফারাবী, সরকারী কৌসুলী (জিপি) এ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ওসি (তদন্ত) শহিদুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট