1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

চান্দনা চৌরাস্তায় প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা: সাংবাদিক সমাজে শোকের ছায়া

বিশেষ প্রতিনিধি: আলমগীর হোসেন গাজীপুর:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ অগাস্ট, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে
৮৩

বিশেষ প্রতিনিধি: আলমগীর হোসেন গাজীপুর:-

গাজীপুরের প্রাণকেন্দ্র চান্দনা চৌরাস্তার এক চায়ের দোকানে বৃহস্পতিবার বিকেলে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে দৈনিক প্রতিদিনের কাগজ–এর সাহসী সাংবাদিক তুহিনকে। প্রত্যক্ষদর্শীদের মতে, একদল দুর্বৃত্ত সবার সামনেই ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় তাঁর ওপর। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি।তুহিন ছিলেন একজন ন্যায়নিষ্ঠ, নির্ভীক এবং মানবিক সাংবাদিক। এক হাতে কলম, অন্য হাতে সত্যের মশাল নিয়ে যিনি সমাজের অন্ধকার দূর করতে লড়াই করেছেন আজীবন। এই নির্মম হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিককে হত্যাই নয়—এটি মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।এ ঘটনায় গোটা সাংবাদিক সমাজ শোকাহত ও ক্ষুব্ধ।বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন,> “এই হামলা কেবল তুহিন ভাইয়ের উপর নয়, এটি আমাদের প্রত্যেক সাহসী সাংবাদিকের উপর হামলা। অপরাধী যেই হোক, কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”তিনি আরও জানান, এই জঘন্য হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামীকাল শুক্রবার বিকাল ২টায় গাজীপুর চান্দনা চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচি পালিত হবে।বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সকল সদস্য ও দেশপ্রেমিক নাগরিকদের উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।এদিকে, তুহিনের মৃত্যুতে সাংবাদিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমেও তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে।তুহিন ভাই, আপনার কলম থেমে গেলেও আপনার আদর্শ ও সাহসিকতা আমাদের পথ দেখাবে।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট