1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

‎গাজীপুরে প্রয়াত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে জিসিসি প্রশাসক

‎নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১৬ অগাস্ট, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে
১১৮



নিজস্ব প্রতিবেদক:-
‎গাজীপুরে নৃশংসভাবে খুন হওয়া প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনের শোকাহত পরিবারের পাশে দাঁড়ালেন এবার গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। শনিবার বিকালে গাজীপুর সিটি করপোরেশনের হলরুমে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে তিনি নিহত তুহিনের স্ত্রীর হাতে অনুদানের চেক হস্তান্তর করেন।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন,গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, মুহাম্মদ সোহেল হাসান,এডিসি জেনারেল মোতাছিম বিল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব আল আমিন পারভেজ।

‎এছাড়াও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, প্রকৌশলী হারুনুর রশিদ, নির্বাহী প্রকৌশলী ইব্রাহীম খলীল, উপ সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ আমজাদ হোসেনসহ গাজীপুর সিটির বিভিন্ন কর্মকর্তা বৃন্দ ও গাজীপুরের গণমাধ্যম ব্যক্তিত্বরা।

‎এ সময় তিনি তুহিনের স্ত্রী ফরিদা বেগম মুক্তা, দুই সন্তান তৌকির হোসেন (৫) ও আবদুল্লাহ আল ফাহিম ৩) এবং পরিবারের অন্যান্য সদস্যদের সান্ত¡না দেন। একই সঙ্গে ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

‎প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, “সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ছিলেন একজন সাহসী ও নির্ভীক কলম সৈনিক। তাঁর নির্মম হত্যাকা- আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। আমরা চাই, এই হত্যাকা-ের বিচার দ্রুত সম্পন্ন হোক ও হত্যাকারীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক। পাশাপাশি, এই কঠিন সময়ে তাঁর পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এমন হত্যাকা-ের যেন পুনরাবৃত্তি না হয়।

‎তিনি আরও বলেন, “আজকের এই সহায়তা ক্ষুদ্র একটি উদ্যোগ মাত্র। আমি এবং গাজীপুর সিটি করপোরেশন সবসময় তুহিনের পরিবারের পাশে থাকবো। এই ছোট্ট শিশুদের বাবার স্বপ্ন পূরণে পাশে থাকবো। এসময় তুহিনের এতিম শিশুদের কোলে তুলে আদর করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসন।

‎বক্তারা গাজীপুরের সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে সত্য ও ন্যায়ের পথে থেকে জনগণের কল্যাণে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

‎বাবাকে হারিয়ে অবুজ শিশু তৌকির হাসানও ফাহিম অসহায় হয়ে পড়লেও প্রশাসকের সান্ত¡নার কথায় পরিবার কিছুটা সাহস ফিরে পেয়েছে।সিটি কর্পোরেশন প্রশাসকের বক্তব্যে উপস্থিত সবার চোখে ছিল অশ্রু, তুহিনের অসময়ে চলে যাওয়া সাংবাদিক সমাজ ও গাজীপুরবাসীর হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে। প্রশাসকের এই সহায়তা শুধু অর্থ নয়, এটি শোকাহত পরিবারের জন্য এক টুকরো আশার আলো হয়ে দেখা দিয়েছে।

‎নিহত তুহিনের স্ত্রী মুক্তা বেগম প্রশাসকের এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আজ আমরা সত্যিই বুঝতে পারছি, সমাজ ও প্রশাসন আমাদের একা ফেলে দেয়নি।
‎এসময় দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক খায়রুল আলম রফিক গাজীপুরের উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,আপনাদের সত্য লিখনির কারণে তুহিন হত্যার মূল রহস্য উদঘাটন হতে যাচ্ছে।তবে পরিপূর্ণতা লাভে তুহিনের ব্যবহৃত মোবাইল দুটি উদ্ধার করা জরুরি প্রয়োজন।নতুবা ভিন্ন পথে তদন্ত কার্যক্রম প্রবাহিত করলে আগামী ৭ দিনের সাংবাদিক মহল কর্মসূচিত্র যাবে।

‎গাজীপুর সিটি কর্পোরেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, তুহিন আমার ছোট ভাই, আর ছোট ভাইয়ের অসহায় পরিবারের পাশে এই সময়ে দাঁড়ানোয় প্রতিদিনের কাগজ পরিবার চিরদিন মনে রাখবে।

‎অনুষ্ঠান শেষে প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের স্মরণে বৃহত্তম জয়দেবপুর বাজারে ময়লা ফেলার বিন বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। পাশাপাশি সেখানে ফ্লাড লাইটের উদ্বোধন এবং মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন স্থানে কীটনাশক ওষুধ ছিটানো হয়।

‎বৃহত্তর জয়দেবপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি, রায়হান আল মাহমুদ রানা, সাধারণ সম্পাদক বাবুল হোসেন খান, সাবেক কাউন্সিলর, হান্নান মিয়া হান্নু প্রমুখ এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এছাড়া প্রশাসক নগরীর বাসন ও গাছা এলাকায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোও পরিদর্শন করেন।

‎উল্লেখ্য, গত ৭ আগষ্ট মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। ঘটনার পর থেকে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন শাখা নিহতের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের এই সহায়তা তুহিনের পরিবারের প্রতি সমাজ ও প্রশাসনের মানবিক অবস্থানকে আরও সুদৃঢ় করল। সাংবাদিক তুহিন নেই, কিন্তু তাঁর কলমের শক্তি ও স্মৃতি গাজীপুরবাসীর হৃদয়ে বেঁচে থাকবে চিরকাল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট