1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

ভোলাগঞ্জের সাদা পাথর লুটেরাদের বিরুদ্ধে ও সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরকেন্দ্রিক অপরিকল্পিত পর্যটন ব্যবস্থার প্রতিবাদে সুনামগঞ্জে গণ-সমাবেশ ও মানববন্ধন

সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ-
  • প্রকাশিত: সোমবার, ১৮ অগাস্ট, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে
৮৯

 

সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ-

সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর লুটেরাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন ও সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরকেন্দ্রিক অপরিকল্পিত পর্যটন ব্যবস্থার প্রতিবাদে সুনামগঞ্জে গণ-সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জের আয়োজনে শহরের আলফাত উদ্দিন স্কয়ার(ট্রাফিক পয়েন্টে) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণীপেশার লোকজন অংশগ্রহন করেন।

হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জের যুগ্ম আহবায়ক মোঃ ওবায়দুল হক মিলনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক রাজু আহমদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন,জনউদ্যোগের আহবায়ক রামেন্দ্র কুমার দে মিন্টু,সুনামগঞ্জ জেলা সিপিবি”র সাবেক সভাপতি চিত্ত রঞ্জন তালুকদার,পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি একেএম আবু নাছার,জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরীর সাধারন সম্পাদক এড. খলিল রহমান,জেলা উদীচীর সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ও সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল নেতা এড.দিপংঙ্কর বণিক প্রমুখ।

বক্তারা বলেন,প্রাকৃতিক সুন্দর্য্যে ও জীববৈচিত্রের লীলাভূমি সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর ও সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। এইসব সিলেট বিভাগের পরিপূর্ণ সম্পদ ভান্ডার ও পর্যটকদের বিনোদনের আকর্যনীয় স্থান। কিন্তু পটপরিবর্তেনর ফলে একশ্রেণীর দূর্নীতিবাজরা রয়েছেন যারা স্থানীয় প্রশাসনের কিছু দূর্নীতিবাজদের সহায়তায় গত দুই তিনমাসে এসব প্রাকৃতিক সম্পদ সাদাপাথর লুটের মহোৎসবে মেতে উঠেছিলেন। এইসব দূর্নীতিবাজদের দ্রæত সময়ের মধ্য গ্রেফতার করে কঠোর শাস্তির দাবী জানান এবং সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের অপরিকল্পিত হাউসবোর্ডগুলোতে পর্যটকদের আনাগোনা বেশী থাকলে ও অধিকমাত্রায় গানবাজনা ও বজ্র ফেলে দেয়ার কারণে জীববৈচিত্র,বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ,গাছপালা ও পশুপাখির নিরাপদ আভাসস্থল এই টাঙ্গুয়ার হাওরের পরিবেশকে বিনষ্ট করার কারণে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতি দাবি জানান । ##

মোঃরফিকুল ইসলাম সোহাগ
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
১৮.০৮.২০২৫

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট