1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রাখাইন সীমান্তে আরও ৫০ হাজার রোহিঙ্গা

জনতার কন্ঠ নিউজ ডেস্কঃ-
  • প্রকাশিত: সোমবার, ১৮ অগাস্ট, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে
৩৪

জনতার কন্ঠ নিউজ ডেস্কঃ-

মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের পরিস্থিতি আরও অবনতির কারণে প্রায় ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় অবস্থান নিয়েছে। স্থানীয় কর্মকর্তাদের আশঙ্কা, পরিস্থিতি আরও খারাপ হলে তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে পারে।

রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত রোহিঙ্গা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের (এনটিএফ) এক সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

জাতিসংঘ ও বাংলাদেশ সরকারের তথ্য অনুযায়ী, বর্তমানে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে ১২ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। গত দেড় বছরে রাখাইনে সেনাবাহিনী ও বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতের কারণে আরও প্রায় ১ লাখ ২০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।

সভায় জাতিসংঘের প্রতিনিধিরা জানান, আর্থিক সংকটের কারণে ক্যাম্প ব্যবস্থাপনায় বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, জাতিসংঘের খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) তথ্য অনুযায়ী, আগামী নভেম্বরের পর ক্যাম্পে খাদ্য সরবরাহের জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা এখনও হয়নি। তিনি আরও জানান, আগামী সেপ্টেম্বরের পর থেকে ক্যাম্পবাসীদের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহের তহবিলও অনিশ্চিত। ফলে জ্বালানি সংকটে গাছপালা কাটার আশঙ্কা বেড়ে যাচ্ছে।

এ সময় এক কর্মকর্তা জানান, রোহিঙ্গা ব্যবস্থাপনার জন্য বিভিন্ন দেশ যে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেয়, তার প্রায় অর্ধেকই বাস্তবায়িত হয় না।

পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম বলেন, রোহিঙ্গা ইস্যুটি যাতে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব না হারায়, সে জন্য সরকার জাতিসংঘের মাধ্যমে নিউইয়র্কে আন্তর্জাতিক সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে আগামী ২৫ আগস্ট কক্সবাজারে একটি সম্মেলন অনুষ্ঠিত হবে।

এনটিএফ সভার আগে পররাষ্ট্রসচিব ঢাকায় কর্মরত বিদেশি দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের রোহিঙ্গা পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করেন এবং ক্যাম্প ব্যবস্থাপনায় দেওয়া আর্থিক সহায়তার প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানান।

সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. নজরুল ইসলাম, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও সরকারের সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট