1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

গাইবান্ধায় মাসব্যপী শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধন।

জাহাঙ্গীর আলম,‎ স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ২৩ অগাস্ট, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে
৯৩

জাহাঙ্গীর আলম,‎ স্টাফ রিপোর্টার: গতকাল শুক্রবার বিকেল ৪টায় গাইবান্ধা শহরের বাংলাবাজার অফিসার্স কোয়ার্টার মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
‎উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, জেলা জামায়াতে ইসলামের আমির মোঃ আব্দুল করিম, গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ সামিউল হুদা সুমেলসহ চেম্বারের শীর্ষ নেতৃবৃন্দ। এছাড়াও রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিসহ জেলার নানা শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
‎গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এবং রনো ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ মেলায় দেশের বিভিন্ন প্রান্তের খ্যাতনামা শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসায়ীরা অংশ নিয়েছেন। প্রদর্শনী ও বিক্রয়ের জন্য থাকছে দেশীয় ঐতিহ্যবাহী ও আধুনিক নানা পণ্যের সমৃদ্ধ স্টল। শিশু-কিশোরদের বিনোদনের জন্য থাকছে আকর্ষণীয় রাইডস, লাইটিং ভূতের বাড়ি ও দৃষ্টিনন্দন আলোকসজ্জা, যা মেলাকে করেছে উৎসবমুখর।
‎উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের মেলা শুধু বিনোদনের ক্ষেত্র নয়, বরং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার, উদ্যোক্তাদের বাজার সৃষ্টি এবং সাধারণ মানুষের সঙ্গে ব্যবসায়ীদের নিবিড় সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
‎মাসব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট