1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

রাংগাবালীতে আদালত ভবন ছাড়াই বিচারক নিয়োগ, জনমনে কৌতূহল

খন্দকার জলিল-স্টাফ রিপোর্টারঃ-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ অগাস্ট, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে
৭৫

 

খন্দকার জলিল-স্টাফ রিপোর্টারঃ-

পটুয়াখালী জেলার রাংগাবালী উপজেলায় আদালত ভবন, এজলাস, পুলিশ, জিআরও বা পেশকার ছাড়াই ম্যাজিস্ট্রেট নিয়োগের খবরকে ঘিরে জনমনে কৌতূহল সৃষ্টি হয়েছে।

গত ২৫ আগস্ট আইন মন্ত্রণালয়ের উপ-সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাংগাবালী উপজেলায় ম্যাজিস্ট্রেট নিয়োগের বিষয়টি জানা যায়। অথচ বর্তমানে রাংগাবালীতে কেবল দেওয়ানী সহকারী জজ আদালত রয়েছে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালত বা এ-সংক্রান্ত কোনো অবকাঠামো সেখানে নেই।

এ বিষয়ে পটুয়াখালী জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যোগাযোগ করা হলে তারা এখনো কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে গলাচিপায় নিয়োজিত জিআরও ও বেঞ্চ সহকারীদের রাংগাবালী এলাকার মামলাগুলো আলাদা করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যে কোনো সময় নথিপত্র পাঠিয়ে দেওয়া লাগতে পারে বলে জানানো হয়েছে।

গলাচিপা আদালতের জিআরও মো আবু সালেহ জানান, এ বিষয়ে তারা বিস্তারিত কিছু জানেন না।

গলাচিপা উপজেলা আইনজীবী সমিতির প্রতিনিধি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. মোকলেছুর রহমান বলেন, “রাংগাবালীতে বিচারক নিয়োগের বিষয়টি আমিও দেখেছি। তবে কোন ভিত্তিতে এ নিয়োগ হলো, তা আমার বোধগম্য নয়। কারণ রাংগাবালীতে এখনো আদালতের কোনো ভবন নেই। এজলাস নেই, হাজত খনা  নেই। ভবন এবং হাজত খানা ছাড়া আদালত পরিচালনা করা সম্ভব নয়। তাছাড়া রাংগাবালীর পুরোনো সব মামলার নথি গলাচিপা আদালতেই সংরক্ষিত রয়েছে। এ বিষয়ে আগে কোনো প্রক্রিয়া বা সংকেত পাইনি।”

মামলার জব্দ হওয়া আলামত নিয়েও দেখা দিয়েছে নানান প্রশ্ন– ধারালো দাও লাঠি থেকে শুরু করে মাদক আগ্নেয়াস্ত্র রাখতে হয় মালখানায়। নেই সেরকম কোন নিরাপদ স্থান।

সচেতন মহলের মতে, রাংগাবালী থেকে জেলা সদরে যেতে বিশাল আগুনমুখা নদী পার হতে হয়, যা বর্ষা মৌসুমে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আসামি নিয়ে জেলা কারাগারে যাতায়াত করাও তখন মারাত্মকভাবে দুরূহ হয়ে ওঠে। রাংগাবালী থানা থেকে পটুয়াখালী জেলা সদরের দূরত্ব প্রায় ৬৫ কিলোমিটার। আদালতের ভবন ও অবকাঠামো ছাড়াই বিচারক নিয়োগের বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন ও কৌতূহল তৈরি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট