1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

আবু সাঈদ হত্যার প্রথম ময়নাতদন্ত রিপোর্টই ছিল সঠিক

অনলাইন ডেস্ক 
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে
৪০

অনলাইন ডেস্ক 

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ সাক্ষ্য দেন আবু সাঈদের ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. রাজিবুল ইসলাম। তিনি জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাঁচবার পরিবর্তন করা হলেও প্রথম রিপোর্টটিই ছিল সঠিক।

সাক্ষ্যে ডা. রাজিবুল ইসলাম বলেন, “গুলিবিদ্ধ হয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণেই আবু সাঈদের মৃত্যু হয়েছে—এমন রিপোর্ট আমি দিয়েছিলাম। কিন্তু সেই রিপোর্ট গ্রহণ করা হয়নি। নানামুখী চাপের কারণে ওই রিপোর্ট মোট পাঁচবার পরিবর্তন করতে হয়েছে। তবে প্রথম রিপোর্টটিই ছিল সঠিক।”

এর আগে এই মামলায় সাক্ষ্য দিয়েছেন আবু সাঈদের বাবা এবং একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক। তাদের সাক্ষ্যে উঠে আসে আবু সাঈদকে গুলিবিদ্ধ করার ঘটনা। আবু সাঈদের বাবা আদালতে বলেন, জীবিত থাকতে তিনি ছেলের হত্যার বিচার দেখে যেতে চান।

এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলার ১৩তম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে।

এর আগে এই মামলায় রাজসাক্ষী চৌধুরী মামুনসহ মোট ৩৬ জন সাক্ষ্য দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট