1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

ঠাকুরগাঁওয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

জাহিরুল ইসলাম রনি| ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি|
  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে
৪২

 

জাহিরুল ইসলাম রনি| ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি|

৬ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

৬ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার সকাল ১১টা থেকে ঠাকুরগাঁও পৌর শহরের বিসিক ৩ রাস্তার মোড়ে এ কর্মসূচি শুরু হয়। দীর্ঘ আড়াই ঘণ্টা সড়ক অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে প্রায় ৩ কিলোমিটার এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। কারিগরি শিক্ষাব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল ক্ষেত্রকে এককভাবে দখল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএসসি ডিগ্রিধারীরা তিন দফা দাবি উত্থাপন করেছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। তারা জানান, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তারা আন্দোলনে নেমেছেন।

শিক্ষার্থীরা বলেন, “আমাদের ন্যায্য ৬ দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব।”

শিক্ষার্থীদের উত্থাপিত ৬ দফা দাবির মধ্যে রয়েছে
১. ডিপ্লোমা প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চিত করা।
২. কারিগরি শিক্ষাব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান।
৩. প্রকৌশল কর্মক্ষেত্রে বৈষম্য বন্ধ করা।
৪. বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিক তিন দফা দাবি প্রত্যাহার।
৫. ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির ক্ষেত্রে সমঅধিকার নিশ্চিত।
৬. কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা।

অবরোধ চলাকালীন পুলিশ প্রশাসন ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান। তবে শিক্ষার্থীরা তাদের আহ্বান প্রত্যাখ্যান করে আড়াই ঘন্টা সড়ক অবরোধ রাখেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট