1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

সম্প্রতি মুক্তি পেয়েছে সৈয়দা হেমার লিখা কণ্ঠশিল্পী কনার নতুন গান ‘নীরবে’

বিনোদন ডেস্ক |
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে
১২৯

ছবি: সংগ্রহিত

বিনোদন ডেস্ক |

জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা ছোটবেলা থেকেই গানের জগতে নিজের প্রতিভার পরিচয় দিয়ে আসছেন। মাত্র চার বছর বয়সে সঙ্গীতের সঙ্গে তার পরিচয় এবং পাঁচ বছর বয়সে একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জনের মাধ্যমে তার গানের ভুবনে যাত্রা শুরু।
২০০০ সালে কনা পেশাদারভাবে সঙ্গীত জীবনে প্রবেশ করেন এবং ‘জ্যামিতিক ভালোবাসা’ অ্যালবামের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন। অ্যালবামের টাইটেল গানই তাকে শ্রোতাদের কাছে গায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করে।
কর্মজীবন ও সাফল্য
কনা একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তিনি চলচ্চিত্রের গানেও সমান সফল। ‘বসগিরি’, ‘পোড়ামন ২’, বিশ্বসুন্দরী’সহ বেশ কিছু আলোচিত চলচ্চিত্রে তার কণ্ঠ দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছে।
বিশেষ করে বিশ্বসুন্দরী ছবির “তুই কি আমার হবি রে” গানের জন্য তিনি শ্রেষ্ঠ মহিলা প্লেব্যাক গায়িকা হিসেবে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এখন তিনি পুরোপুরি সংগীতে মনোযোগ দিতে চান।
নতুন উদ্যমে সংগীতে ফিরেছেন। ২০২৫ সালের জুলাই মাসে তিনি তার নতুন গান ‘সোনা জান’ প্রকাশের ঘোষণা দেন, যা লিখেছেন রবিউল ইসলাম জীবন।
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘নীরবে’ শিরোনামের একটি গান, যার গীতিকার সৈয়দা হেমা। গানটির পরিচালনা করেছেন বিশাল আহম্মেদ। মিউজিক কম্পোজিশন সুর ও সংগীত করেছেন হৃদয় হাসিন, রিদম প্রোগ্রামিং করেছেন সায়েম রাহমান।
ভিডিও প্রজেক্টে ডিওপি ছিলেন হাসান জুয়েল, এডিট করেছে টিমওয়ার্ক স্টুডিও, কালার করেছেন মারুফ হাসান। ফটোগ্রাফিতে ছিলেন সাব্বির আহমেদ, লাইটিংয়ে শফিকুর এবং মেকআপে শিপন হাসান। পুরো প্রজেক্ট সুপারভিশন করেছেন সোহেল রাজ। নিরবে গানটি সম্পর্কে গীতিকার সৈয়দা হেমা বলেন বেশ কিছুদিন আগে গানটি আমি লিখেছিলাম মিউজিক কম্পোজিশন করা হয়েছিল গানটি রিলিজ দিব দিব করে একটু দেরি হয়ে গেছে গানটি সম্পর্কে আমি খুব আশাবাদী দর্শক শ্রোতাদের মনের জায়গা করে নেবে। গানটি মনোযোগ দিয়ে শুনলে সবারই খুব ভালো লাগবে। গানটি এক যোগে দুইটি চ্যানেলে প্রচারিত হবে। সৈয়দা হেমার নিজস্ব চ্যনেল ও হৃদয় হাসিন এ-র ইউটিউব চ্যানেলে।

শৈশব থেকে শুরু করে আজকের জনপ্রিয়তার শিখরে ওঠা কনা নিজ প্রতিভা এবং পরিশ্রমের মাধ্যমে সঙ্গীতাঙ্গনে একটি অনন্য স্থান তৈরি করেছেন। বিচ্ছেদের পরও সংগীতকে একমাত্র লক্ষ্য করে এগিয়ে যাওয়ার ঘোষণায় তার ভক্তরা আবারও নতুন চমকের অপেক্ষায় আছেন। কনার গাওয়া আলোচিত গান ‘দুষ্টু কোকিল’। এটি গত রোজার ঈদে ‘তুফান’ সিনেমায় সংযোজিত হয়। গানটি শ্রোতাদের মাঝে তুমুল সাড়া ফেলে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট