1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

দুই ঘণ্টা পর কাশিমপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

জাহাঙ্গীর আলম | স্টাফ রিপোর্টার |
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে
৩৪

ছবি:সংগ্রহিত

জাহাঙ্গীর আলম | স্টাফ রিপোর্টার |

গাজীপুর মহানগরীর কাশিমপুরে জি এম এস টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে কাশিমপুর সুলতান মার্কেট এলাকার কারখানাটিতে হঠাৎ আগুন লাগে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ধোঁয়া বের হতে দেখা গেলে কারখানার নিজস্ব অগ্নিনিরাপত্তা কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বাড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

ছবি:সংগ্রহিত

কাশিমপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার ফায়ার ফাইটার স্বপন মিয়া জানান, বিকাল ৫টা ৩৫ মিনিটে জরুরি সেবার ৯৯৯ নম্বর থেকে আগুনের খবর পান তারা। পরে কাশিমপুর ফায়ার সার্ভিস ইনচার্জ আরিফুল ইসলামের নেতৃত্বে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর কোনাবাড়ী ও কাশিমপুর মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যুক্ত হয়ে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট