1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

ওঁদের মুখ চোখের সামনে ভেসে উঠছে’ পদপিষ্টের ঘটনায় কত ক্ষতিপূরণ দিচ্ছেন থলপতি বিজয়?

জনতার কন্ঠ ডেস্ক |
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে
১৩৫

ছবি: সংগ্রহিত

জনতার কন্ঠ ডেস্ক |

বিজয় সম্প্রতি চলচিত্র জগৎ থেকে সক্রিয় রাজনীতির আঙিনায় পা দিয়েছেন। তার মধ্যেই ঘটে গেল অঘটন।

নায়ককে কাছ থেকে দেখার মুহূর্তের উত্তেজনায় প্রাণ গেল ১০ শিশু এবং ১৬ জন মহিলা-সহ ৩৯ জনের। হাসপাতালের আইসিইউয়ে ভর্তি ৫১ জন। আহত শতাধিক। শনিবারের রাতে তামিলনাড়ুর করুর ভ্যালি সাক্ষী থাকল এক ভয়াবহ ঘটনার। বড়পর্দার নায়ক থলপতি বিজয় সম্প্রতি সক্রিয় রাজনীতির আঙিনায় পা দিয়েছেন। তৈরি করেছেন নতুন দল তামিলাগা ভেটরি কাজ়াগম। শনিবার ওই দলের জনসভায় এই দুর্ঘটনায় মর্মাহত বিজয়। এ বার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য ক্ষতিপূরণের ঘোষণা করলেন অভিনেতা।

ছবি: সংগ্রহিত

প্রিয় অভিনেতাকে সামনে থেকে দেখতে একসঙ্গে মঞ্চের দিকে এগিয়ে যান অনেকে। ভিড়ের মাঝে টাল সামলাতে না পেরে কেউ কেউ পড়ে যান। তাঁদের উপর দিয়েই এগোতে থাকেন বাকিরা। ধাক্কাধাক্কিতে একাধিক শিশুও অভিভাবকদের থেকে আলাদা হয়ে যায়। শুরু হয় বিশৃঙ্খলা। মাত্রাছাড়া ভিড় সামাল দিতে ততক্ষণে হিমশিম খাচ্ছে পুলিশ। তার পরেই ঘটে যায় অঘটন।

ইতিমধ্যেই তামিলনাড়ু সরকার মৃতদের প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে ১০ লক্ষ টাকা দেবে বলে জানিয়েছে। আহতদের পরিবার পিছু দেওয়া হবে এক লক্ষ টাকা। যাঁকে ঘিরে এমন ঘটনা ঘটে গেল, সেই বিজয় জানিয়েছেন, মৃতদের পরিবারের জন্য ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবেন তিনি। আহতদের দেবেন ২ লক্ষ টাকা।

এই ঘোষণার পাশাপাশি বিজয় এক্স হ্যান্ডলে লেখেন, ‘‘আমি যাঁদের সঙ্গে দেখা করেছি তাঁদের সকলের মুখ আমার চোখের সামনে জ্বলজ্বল করছে। আমার প্রিয়জনদের কথা ভেবে আমার হৃদয়ে কষ্ট হচ্ছে। আমার হৃদয় এই প্রিয়জনদের হারানোর যন্ত্রণায় শোকাহত। আমি গভীর সমবেদনা জানাচ্ছি তাঁদের প্রতি। একই সঙ্গে সকলের দুঃখ ভাগ করে নিতে চাইছি।’’ যদিও এ সবের মাঝে বিজয়ের বাড়িতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট