1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

গাজীপুরে গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | আলমগীর হোসেন |
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে
৫৪

 

স্টাফ রিপোর্টার | আলমগীর হোসেন |

গাজীপুরে দৈনিক ঘোষণা ও রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর যৌথ উদ্যোগে বুধবার সকাল ১১টায় গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ক মৌলিক ধারণা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত দিয়ে। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ দ্বীন ইসলাম, স্টাফ রিপোর্টার, দৈনিক মোতা। সঞ্চালনা করেন ইসমাইল হোসেন রকি।

প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, “যারা সাংবাদিকতার নামে গ্যাস বাণিজ্য, হোটেল থেকে চাঁদাবাজি বা গরিব-অসহায় মানুষদের জিম্মি করে টাকা আদায় করে—তারা যতই শক্তিশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে কলম চলবেই। অপসাংবাদিকতা গাজীপুরের মাটিতে চলবে না।”

অনুষ্ঠানটি সমন্বয় করেন প্রশিক্ষণ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

প্রশিক্ষণ/ট্রেনিং সেশন পরিচালনা করেন আরজেএফ-এর সম্মানিত চেয়ারম্যান ও দৈনিক ঘোষণার নির্বাহী সম্পাদক এস. এম. জহিরুল ইসলাম। তিনি সাংবাদিকদের জন্য বলেন, “আমরা নিরপেক্ষ নই, আমরা সত্যের পক্ষে। সাংবাদিকের কলম হতে হবে সাহসী, দুর্নীতির বিরুদ্ধে অগ্নিশিখা। অপসাংবাদিকতার কালো ছায়া ভেদ করে আলোর পথ দেখাতেই সাংবাদিকতার শপথ।”

কর্মশালায় বক্তারা সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, বরং এটি জাতির বিবেক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং জনগণের কণ্ঠস্বর হিসেবে দায়িত্ব পালন করার হাতিয়ার হিসেবে তুলে ধরেন। তারা অংশগ্রহণকারীদের কলমকে শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহার ও সত্য প্রতিষ্ঠার গুরুত্বও বুঝিয়ে দেন।

কর্মশালার সমাপ্তিতে আরজেএফ চেয়ারম্যান এস. এম. জহিরুল ইসলাম অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র বিতরণ করেন। সনদ গ্রহণ শেষে সাংবাদিকরা শপথ নেন—
দুর্নীতি ও অপসাংবাদিকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।
জনগণের কণ্ঠস্বর হয়ে কাজ করবেন।
সত্য ও ন্যায়ের পক্ষে কলমকে রাখবেন অটল।

সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট