1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

নওগাঁয় ভূমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সংবাদ সম্মেলন

মেহেদী হাসান অন্তর | নওগাঁ জেলা প্রতিনিধি |
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে
৪৭

 

মেহেদী হাসান অন্তর | নওগাঁ জেলা প্রতিনিধি |

নওগাঁ জেলার পোরশা থানার ৫নং ঘাটনগর ইউনিয়নের ঘাটনগর তেলিপাড়া গ্রামের আশরাফুল হাজী ও তার সহযোগীদের বিরুদ্ধে জাল দলিল তৈরি করে ভূমি দখল, লুটপাট এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, আশরাফুল হাজী গং দীর্ঘদিন ধরে সরকারি ভিপি সম্পত্তি এবং স্থানীয়দের মালিকানাধীন জমি জাল দলিল ও স্ট্যাম্প তৈরি করে দখলের চেষ্টা চালিয়ে আসছে। দখলে ব্যর্থ হলে তারা স্থানীয়দের দোকান ঘরে ভাঙচুর চালিয়ে লুটপাট করে এলাকায় ত্রাসের পরিবেশ সৃষ্টি করে। সময়ের সঙ্গে তারা একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে, যারা নিয়মিতভাবে গ্রামবাসীকে ভয়ভীতি দেখাচ্ছে। এতে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

স্থানীয়রা জানান, এই চক্রের দখলবাজির মাত্রা এতটাই বেড়েছে যে অনেক জমির মালিক এখন নিজের সম্পত্তিতে যেতেও ভয় পান। এমনকি গত ১ অক্টোবর দুপুর ১টা ২৩ মিনিটে ০১৩০০-৬৪৪৩০৪ নম্বর থেকে শাহিন আলমকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে, যা ঘটনার ভয়াবহতা আরও স্পষ্ট করে।

এই পরিস্থিতিতে স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে। ৪ অক্টোবর নোচনাহার বাজার এলাকায় এক সংবাদ সম্মেলনে তেলিপাড়া গ্রামের মৃত কমির উদ্দিন সরকারের ছেলে শহিদুল ইসলাম, নূরুল ইসলামের ছেলে শাহিন আলম, আবুল কাশেম ও রবিউল ইসলাম সাংবাদিকদের সামনে এসব অভিযোগ তুলে ধরেন।

তারা বলেন, আশরাফুল হাজী ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে ভূমি দখল চেষ্টা  চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ভুক্তভোগীরা বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো স্থায়ী সমাধান পাচ্ছেন না। তাই তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানান—এই দখলবাজ চক্রের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে গ্রামবাসীর নিরাপত্তা নিশ্চিত করা হোক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট