1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

টাইফয়েড প্রতিরোধে নীলফামারীতে সাংবাদিকদের নিয়ে মতবিনিময়

বিশেষ প্রতিনিধি | নীলফামারী |
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে
৪৯

 

বিশেষ প্রতিনিধি | নীলফামারী |

টাইফয়েড প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে নীলফামারীর সাংবাদিকদের অংশগ্রহণে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) দুপুরে শহরের চৌরঙ্গি মোড়স্থ ইপিআই সম্মেলন কক্ষে এ মতবিনিময় আয়োজন করে জেলা সিভিল সার্জন কার্যালয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর জেলায় ৫ লাখ ৫৯ হাজার ৫৩৭ জন শিশুকে টাইফয়েড প্রতিরোধী টিকা দেওয়া হবে। এর মধ্যে সদর উপজেলায় ১,০৩,০৭৪ জন, সৈয়দপুরে ৮৫,৩১৪ জন, কিশোরগঞ্জে ৬৮,৮৯৩ জন, জলঢাকায় ১,০৯,৩১৭ জন, ডোমারে ৮১,৮১৬ জন এবং ডিমলায় ৮৪,১২৩ জন শিশুকে এই টিকার আওতায় আনা হবে।

আগামী ১২ অক্টোবর থেকে শুরু হয়ে এক মাসব্যাপী এ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আতিউর রহমান শেখ, ডব্লিউএইচও’র এসআইএমও ডা. মিজানুর রহমানসহ জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৩ লাখ ৮০ হাজার ৫০৫ জন এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা ১ লাখ ৭৯ হাজার ৩২ জন শিশুকে টিকার আওতায় আনা হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু বিনামূল্যে এই টিকা পাবে।

সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক বলেন, “টাইফয়েড একটি মারণব্যাধি। বিশেষ করে শিশুদের ঝুঁকি সবচেয়ে বেশি। তাই সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে এ কর্মসূচি হাতে নিয়েছে। অভিভাবকদের সন্তানদের টিকা দেওয়ার অনুরোধ জানাই।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট