1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

গাজীপুরের শ্রীপুরে শিশুকে বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেপ্তার

জাহাঙ্গীর আলম | স্টাফ রিপোর্টার |
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে
৪৬

 

জাহাঙ্গীর আলম | স্টাফ রিপোর্টার |
গাজীপুরের শ্রীপুরের গোসিঙ্গার জঙ্গল থেকে উদ্ধার হওয়া শিশুর বিষয়ে রহস্য উন্মোচন করেছে পুলিশ

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নে ৯ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের পর হত্যার অভিযোগে সোহাগ (১৯) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১২ অক্টোবর) রাত ৪টার দিকে চাওবন বেড়াবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার মৃত হরমু মেম্বারের ছেলে।

রবিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মেরাজুল ইসলাম। তিনি জানান, গত শনিবার সকালে সোহাগ কৌশলে প্রতিবেশী শিশু হুজাইফাকে জঙ্গলে নিয়ে গিয়ে বলাৎকার করে। পরে শিশুটিকে ১০০ টাকা দিয়ে পেপসি ও চিপস আনতে পাঠায়। কিন্তু হুজাইফা তা না এনে আবার জঙ্গলে ফিরে এলে তাকে চড় থাপ্পড় মারে সোহাগ।

চাপের মুখে হুজাইফা ঘটনাটি বাড়িতে জানিয়ে দেওয়ার হুমকি দিলে, সোহাগ তাকে হত্যা করে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ নিজের দোষ স্বীকার করেছে বলে জানায় পুলিশ।

উল্লেখ্য, শনিবার (১১ অক্টোবর) বিকেলে গোসিংগা ইউনিয়নের চাওবন এলাকার একটি জঙ্গল থেকে হুজাইফার মরদেহ উদ্ধার করে পুলিশ। সে স্থানীয় হারুনুর রশিদের ছেলে। ঘটনার আগে হুজাইফা বাবার সঙ্গে গরু চরাতে বের হয়েছিল এবং সেখান থেকেই নিখোঁজ হয়।

এ ঘটনায় এলাকায় শোকে ছায়া নেমে এসেছে। শিশুটির পরিবার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট