1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সুনামগঞ্জ-১ আসনের সম্ভাব্য প্রার্থী কামরুজ্জামান কামরুলের সমর্থনে গণসমাবেশ

মোঃরফিকুল ইসলাম সোহাগ |সুনামগঞ্জ জেলা প্রতিনিধি |
  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে
৪১

মোঃরফিকুল ইসলাম সোহাগ |সুনামগঞ্জ জেলা প্রতিনিধি |সুনামগঞ্জ-১(জামালগঞ্জ,তাহিরপুর,মধ্যনগর ও ধর্মপাশা) আসনে ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের সমর্থনে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে তাহিরপুর উপজেলা বিএনপি ও সহযোগিসংগঠনের আয়োজনে উপজেলা সদরের খেলার মাঠে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া ঝড়বৃষ্টি উপেক্ষা করে বিভিন্নউপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজাঁর হাজার নারী পূরুষ মিছিল সহকারে সমাবেশস্থলে এসে মাঠটি খানায় খানায় ভরে উঠে।

তাহিরপুর উপজেলা বিএনপির প্রথম(যুগ্ম আহবায়ক(স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদীহাসান উজ্জলের সঞ্চালনায় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন,ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক(স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) মোঃ আব্দুল হক,যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম বিএসসি,জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুলফিকার চৌধুরী রানাসহ বিভিন্ন উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি,সাধারন সম্পাদক সহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল জনতার ঢল দেখে আবেক আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন একটি পক্ষ গণভোটের আয়োজন করে ফ্রেব্রুয়ারীতে যে দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি হুশিয়ারী উচ্চারণ করেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্ত ষড়যন্ত্রের বিষয়ে সজাগ দৃষ্টি রাখছেন। কাজেই আমরা দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্মী ও সমর্থক হিসেবে বিগত স্বৈরাচারী শেখ হাসিনার আমলে ও হামলা,মামলা জেল জুলুম উপেক্ষা করে দাবি আদায়ের জন্য রাজপথে ছিলাম। ফলে অনেক আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশ থেকে ফ্যাসিবাদি শেখ হাসিনাকে বিদায় করে এখন মানুষের ভোটাধিকার প্রয়োগের চেষ্টা চলছে। তিন এই অবহেলিত সুনামগঞ্জ ১ আসনের মানুষের বিবিধ সমস্যা রাস্তাঘাট,স্কুল কলেজ, ব্রীজকালভার্ডসহ অবকাঠানো উন্নয়নে যদি ধানের শীষের মনোনয়ন পেয়ে জনগনের ভোটে নির্বাচিত হতে পারি তাহলে এই আসনের সর্বস্তরের জনসাধারনকে সাথে নিয়ে একটি উন্নয়ন পরিকল্পনা করেই এই অবহেলিত হাওরাঞ্চলের মানুষের সুষম উন্নয়ন করতে লাখো জনতার সামনে প্রতিশ্রæতি প্রদান করেন। তিনি আরো বলেন গতকয়েকদিন আগে জামালগঞ্জের একটি জনসভায় এক কর্মী আমাকে যে দশলাখ টাকা চেক দিয়েছিলেন এটা ছিল ঐ কর্মীর ভালবাসার প্রতিদান, কিন্ত এই চেক আমি আবারো জনসুম্মখে ঐ কর্মীকে ফেরত দিয়েছি। আমি রাজনীতি করি জনগনের কল্যাণের জন্য আমি টাকা কামাতে রাজনীতিতে আসিনি। আমার কোন ভোগ বিলাসীতা নেই। আমি এই অবহেলিত মানুষের ভাগ্যে পরিবর্তনের লক্ষ্যেই নির্বাচন করতে চাই বলে তিনি আশ্বস্থ করেন উপস্থিত জনতাকে। ##

মোঃরফিকুল ইসলাম সোহাগ
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
০২.১১.২৫

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট