1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

নবীনগরে মাদকের আধিপত্যকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে নিহত -১ গুলিবিদ্ধ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রতিনিধি |
  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে
৩৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রতিনিধি |

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গণি শাহ্ মাজার, নুরজাহানপুর ও থোল্লাকান্দি এলাকায় মাদকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার রাতে দুই পক্ষের মধ্যে দুই দফায় পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষের চারজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় চারজনকে রাতেই ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল রবিবার সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ শিপন মিয়া (৩০)মারা যান। তিনি নুরজাহানপুর গ্রামের মন্নাফ মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নে গণি শাহর মাজার সংলগ্ন একটি স্থানীয় বিষুর হোটেলে নুরজাহানপুর গ্রামের মন্নাফ মিয়া ওরফে মনেকের ছেলে শিপন মিয়া নাস্তা খাচ্ছিল। ওই সময় থোল্লাকান্দি গ্রামের এমরান মাস্টারের সহযোগী মৃত মিস্টার মিয়ার ছেলে আরাফাতের নেতৃত্বে একদল অস্ত্রধারী হোটেলে ঢুকে এলোপাথাড়ি গুলি করতে থাকে। এতে শিপন মিয়া (৩০) এবং হোটেলের দুই কর্মচারী ইয়াছিন (২০) ও নূর আলম (১৮) গুলিবিদ্ধ হন।
মনেক মিয়ার ছেলে শিপন গুলিবিদ্ধ হওয়ার খবর তার গ্রাম নূরজাহানপুরে ছড়িয়ে পড়লে মনেকের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী অস্ত্রসস্ত্র নিয়ে থোল্লাকান্দির তালতলা মোড়ে এমরান মাস্টারের অফিসে হামলা চালায়। এ সময় মনেকের সশস্ত্র লোকজনের ছোড়া গুলিতে এমরান মাস্টার(৩৮)গুলিবিদ্ধ হন। পরে মনাকের লোকজন আরাফাতের বাড়িসহ কয়েকটি বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটায়।

এদিকে এমরান মাস্টার ঢাকায় কর্মরত পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ বিল্লাল হোসেনের ছোট ভাই। হোটেল কর্মচারী ইয়াছিন ও এমরান মাস্টারের অবস্থা আশঙ্কাজনক বলে এলাকাবাসী জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, এলাকায় মাদকসহ বিভিন্ন বিষয়ে একক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নুরজাহানপুরের মনেক মিয়া ও এমরান মাস্টার গ্রুপের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই আধিপত্যের দ্বন্দ্বই পাল্টাপাল্টি হামলার মূল কারণ বলে স্থানীয়রা মনে করছেন তবে তাদের ভয়ে কেউ মুখ খুলতে রাজি নন। তাদের অত্যাচার ও নির্যাতনে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।

এই ঘটনার খবর পেয়ে শনিবার রাতেই জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক এবং নবীনগর থানার ওসি শাহীনূর ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। আর যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে সে জন্য এলাকায় যৌথ বাহিনী মোতায়েন রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কোনো ডাকাতির ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে। ঘটনাটির তদন্ত চলছে। মনেক ও তার ছেলে নিহত শিপনের বিরুদ্ধে নবীনগর থানায় অস্ত্র , মাদক, খুন ও ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট