1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আরেকটি ১/১১ হবে : রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক | ঝিনাইদহ |
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে
৩৭

নিজস্ব প্রতিবেদক | ঝিনাইদহ |

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে আরেকটি এক-এগারো হবে। যার খেসারত বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন ও আমাদের গণ অধিকারসহ প্রত্যেকটি দলকে দিতে হবে। সুতরাং ফেব্রুয়ারি মাসে সবাইকে নির্বাচন আদায় করে নিতে হবে।’

শনিবার (৮ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে রাষ্ট্র সংস্কার ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনাসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, তা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে। গত ১৬ বছর হাসিনা যে ফ্যাসিবাদ তন্ত্র কায়েম করেছিল, তা এখনো ভাঙা যায়নি। সুতরাং ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয়, আরেকটি এক-এগারো তৈরি হয়, তাহলে হাসিনা আবারও ক্ষমতায় যাবে। এ জন্য ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়া দরকার।

আমাদের দাবিদাওয়ার মধ্যে পার্থক্য থাকতে পারে। তবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।’
গণ অধিকার পরিষদের এই নেতা বলেন, ‘নির্বাচন নিয়ে অনিশ্চয়তা থাকতে পারে। আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজন করতে হবে।

এখন নির্বাচনের বিকল্প এ দেশে আর কিছু হতে পারে না। তাই নির্বাচন আদায় করে নেওয়া হবে।’

তিনি আরো বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের কেউ অংশ নিতে পারবে না। এ দেশে আর কোনো দিন ১৮ বা ২৪-এর মতো নির্বাচন হবে না। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে ফ্যাসিবাদের কোনো জায়গা হবে না।

পরে উপস্থিত নেতাকর্মীদের সামনে ঝিনাইদহ-৪ আসনের গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেনের হাত ধরে আগামী নির্বাচনে ভোট প্রার্থনা করেন। এছাড়াও গণ অধিকার পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজনসহ যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট