1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

সুন্দরগঞ্জে জামায়াত কর্মী হত্যা মামলায় সাবেক জেলা পরিষদ সদস্য নাদিম গ্রেফতার

গাইবান্ধা সুন্দরগঞ্জ প্রতিনিধি |
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে
৩৩

 

গাইবান্ধা সুন্দরগঞ্জ প্রতিনিধি |

গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াত কর্মী শাহাবুল ইসলামের ওপর দেশীয় অস্ত্র দিয়ে সংঘটিত হত্যা মামলায় জেলা পরিষদের সাবেক সদস্য ও আওয়ামী লীগ নেতা এমদাদুল হক নাদিমকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৯ নভেম্বর) দুপুরে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত এমদাদুল হক নাদিম উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামের মৃত মোজাফফর হোসেনের ছেলে। তিনি আওয়ামী লীগ সমর্থিত গাইবান্ধা জেলা পরিষদের দুবারের নির্বাচিত সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ থানা পুলিশের একটি দল ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে। এসময় তারাপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামে নাদিমের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, “জামায়াত কর্মী হত্যার ঘটনায় দায়ের করা মামলায় জেলা পরিষদের সাবেক সদস্য এমদাদুল হক নাদিমকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালে জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
দীর্ঘ প্রায় সাড়ে ১০ বছর পর ২০২৪ সালের ২২ অক্টোবর নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করা হয়। মামলায় নাম উল্লেখ করা হয় ৭৯ জনের এবং অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট