1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

শ্রীপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

গাজীপুর প্রতিনিধি │
  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে
৩৫

গাজীপুর প্রতিনিধি │

গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের এক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার রাত ২টার দিকে পেট্রোল বোমার দুইটি বিস্ফোরিত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গ্রামীণ ব্যাংকের শ্রীপুর এরিয়া ম্যানেজার আব্দুর রাজ্জাক রোববার দুপুরে জানান, বারাতোপা বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের বারাতোপা শাখার সাইনবোর্ডের কিছু অংশ পুড়ে গেছে। বিস্ফোরণের শব্দে ব্যাংকে রাতযাপনরত কর্মকর্তা–কর্মচারীদের ঘুম ভেঙে যায়।

তিনি বলেন,
“দৈনন্দিন কাজ শেষে আমরা পাঁচজন ব্যাংকের ভেতরেই ঘুমিয়ে পড়ি। হঠাৎ সীমানা প্রাচীরের ভেতরে এবং বাইরে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ ও বিস্ফোরণের শব্দে জেগে উঠি। আশপাশের লোকজনও ছুটে আসে। ফটকের সামনে আগুন দেখা যায় এবং কাঁচের টুকরো ছড়িয়ে থাকতে দেখা যায়।”

ঘটনার খবর পেয়ে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক এবং মাওনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি আব্দুল বারিক বলেন,
“কে বা কারা পটকা বা অনুরূপ কিছু নিক্ষেপ করে থাকতে পারে। ব্যাংকের পক্ষ থেকে এখনও অভিযোগ পাওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দায়ীদের শনাক্ত ও আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও জানান, পুলিশের নিয়মিত টহল জোরদার থাকায় বড় ধরনের কোনো নাশকতা ঘটেনি। ঘটনাস্থল থেকে একটি বোতল উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট