1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

নবীনগরে নোয়াগাঁও ডাবল ফ্রিজ ফুটসাল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া |
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে
১২৫

 

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া |
“খেলাধুলায় বাড়ে বল—মাদক ছেড়ে খেলতে চল” স্লোগানকে সামনে রেখে নবীনগরের কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁওয়ে ডাবল ফ্রিজ ফুটসাল ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নোয়াগাঁও উত্তরপাড়া মাঠে অনুষ্ঠিত এ ম্যাচকে ঘিরে হাজারো দর্শকের উপচে পড়া ভিড়ে মাঠের চারপাশে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় বিটঘর ফুটবল একাডেমী ও কোনাউর ফুটবল একাডেমী। নির্ধারিত সময়ের হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই দল ৩–৩ গোলে সমতায় থাকে। পরে ট্রাইব্রেকারে বিটঘর ফুটবল একাডেমী জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচ শেষে মাঠজুড়ে দর্শকদের করতালি ও উল্লাসে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

টুর্নামেন্ট কমিটির সভাপতি কাজল মেম্বারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম কনুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী ফোরামের সভাপতি, বিএনপি মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট এম এ মান্নান।

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন আলহাজ্ব মো. আক্তার হোসেন বাবুল এবং প্রধান মেহমান ছিলেন মাওলানা দাহিয়াতুল মোহাম্মদ দিদার। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মো. রহমত উল্লাহ, আশরাফ হোসেন রাজু, ডা. মহিউদ্দিন আহমেদ মহিন, মো. দেলোয়ার হোসেন দুলাল, আলহাজ্ব মো. পাপেল রাজ লিটন ও আলহাজ্ব মো. আব্দুর রাজ্জাক।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো. সাইফুল ইসলাম কনু, মো. নাজির মুন্সী, মো. সাদ্দাম মদ্দি, মো. লোকমান মুন্সী, মো. আসাদুজ্জামান মুন্সী, মো. হোসেন মাস্টার, মো. হিরু মিয়া ও মো. কাউছার মন্দি। পরে অতিথিবৃন্দ বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট