1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

কাশিমপুরে অটো ভ্যানের ধাক্কায় এক যাত্রী আহত

জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার |
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে
৩৪

জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার |

গাজীপুরের কাশিমপুরে মুখোমুখি দুটি অটোভ্যানের সংঘর্ষে এক বয়স্ক যাত্রী আহত হয়েছেন। সোমবার দুপুরে কাশিমপুর থানার কাজী মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত একটি অটো দাঁড়িয়ে থাকা আরেকটি অটোর পেছনে ধাক্কা দিলে অটোতে থাকা এক বয়স্ক ব্যক্তি গুরুতরভাবে আহত হন। তবে অন্য যাত্রীরা অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পান।

দুর্ঘটনার পর স্থানীয়রা অটোড্রাইভারকে আটক করেন। আহত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে নিকটস্থ একটি ফার্মেসিতে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর নাম–পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। স্থানীয়রা অভিযোগ করেন, এই সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। রাস্তার বেহাল দশার পাশাপাশি অনুমোদনহীন ও প্রশিক্ষণহীন অটোরিকশা চালকের সংখ্যা বেশি থাকায় জনদুর্ভোগ বাড়ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, “যত্রতত্র ও নিয়ন্ত্রণহীন অটো চালাচ্ছে। বেশিরভাগ চালকের লাইসেন্স নেই। এ কারণেই দুর্ঘটনা লেগেই আছে।”
তিনি আরও বলেন, প্রশাসন কঠোর নিয়ন্ত্রণ আরোপ করলে এ ধরনের দুর্ঘটনা অনেকটাই কমে আসবে।

দুর্ঘটনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাত্ক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট