1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

বাংলাদেশ সচিবালয়ে ঠাকুরগাঁও কল্যাণ পরিষদের সভাপতি মাজহারুল সম্পাদক ওবায়দুল

হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি |
  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে
৩৪

 

হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি |

বাংলাদেশ সচিবালয়ে কর্মরত ঠাকুরগাঁও কল্যাণ পরিষদ’ এর সভাপতি নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার কৃতি সন্তান ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মাজহারুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক পদে কৃষি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী সংযুক্ত পরিষদের যুগ্ম-মহাসচিব ওবায়দুল ইসলাম রবি নির্বাচিত হয়েছেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে কর্মরত পীরগঞ্জ উপজেলার কৃতি সন্তান নাজমুল হুদা-কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কৃষি মন্ত্রণালয়ে কর্মরত নূর আলম (সিনিয়র সহ সভাপতি), বাণিজ্য মন্ত্রণালয়ে কর্মরত মামুনুর রশীদ (সিনিয়র সহ সভাপতি), যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে কর্মরত মামুনুর রশীদ (সিনিয়র সহ সভাপতি), সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে কর্মরত সাজেদুর রহমান সাজু (সিনিয়র সহ সভাপতি), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে কর্মরত ইউসুফ আলী (যুগ্ম-সাধারণ সম্পাদক), শিল্প মন্ত্রণালয়ে কর্মরত মোঃ নুরুজ্জামান (সহ-সাংগঠনিক সম্পাদক), স্থানীয় সরকার বিভাগে কর্মরত আশরাফুল মখলূ (দপ্তর সম্পাদক), মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে কর্মরত সোহেল আরমান সবুজ (প্রচার ও প্রকাশনা সম্পাদক), মাদ্রাসা ও কারিগরি বিভাগে কর্মরত নাজমুন নাহার কেয়া (মহিলা সম্পাদিকা), খাদ্য মন্ত্রণালয়ে কর্মরত জুয়েল রানা (শিক্ষা বিষয়ক সম্পাদক), আইন ও বিচার বিভাগে কর্মরত শরিফুল ইসলাম সুমন (ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক), পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে কর্মরত আব্দুস সবুর (ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত মামুন হক ও অর্থ বিভাগে কর্মরত তাহমিনা আলম তৃষ্টি কে নির্বাহী সদস্য করা হয়েছে।

সভাপতি মাজহারুল ইসলাম সুমন বলেন, ঠাকুরগাঁওয়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নিতে হলে, একটি সংগঠন তৈরি করা প্রয়োজন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে কর্মরত নাজমুল হুদা বলেন, আমরা ঠাকুরগাঁও প্রশ্নে ঐক্যবদ্ধ থাকবো এবং সংগঠনের সকলকে সাথে নিয়ে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে আমৃত্যু কাজ করে যেতে চাই।

নবনির্বাচিত কমিটি সকলের অধিকার ও পেশাগত উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন বলে আশাব্যক্ত করেছেন।

ঠাকুরগাঁও জেলার বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত সকলেই সাধারণ সদস্য এবং সহকারী সচিব হতে সচিব পর্যায়ের কর্মকর্তাগণ পদাধিকারবলে ‘উপদেষ্টা’ হিসেবে থাকবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট