1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

নওগাঁয় শুরু হলো ১-মাস ব্যাপী শীত বস্ত্র ও শিল্প পণ্য মেলা

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে
১২৮

নিজস্ব প্রতিবেদক |

প্রবাহ সংসদের আয়োজনে নওগাঁয় মাসব্যাপী শীত বস্ত্র ও শিল্প পণ্য মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকাল ৪টায় মেলার প্রবেশ টিকিট কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রবাহ সংসদের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম।

হাট নওগাঁ স্কুল মাঠে আয়োজিত এ মেলায় অংশ নিয়েছে মোট ৫০টি স্টল। মেলা চলবে ১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাহ সংসদের সভাপতি সাইদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মাহাবুব হাসান সাম্মু, উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং কার্যকরী কমিটির সদস্যরা। মেলায় সার্বিক সহযোগিতায় রয়েছে নওগাঁ জেলা পুলিশ।

উদ্বোধন শেষে আলহাজ্ব জাহাঙ্গীর আলম মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এসময় তিনি বিক্রেতাদের পণ্যের দাম ও মান বজায় রেখে গ্রাহকদের সেবা দেওয়ার আহ্বান জানান এবং সবাইকে মেলা পরিদর্শনের জন্য অনুরোধ করেন।

প্রবাহ সংসদের সভাপতি সাইদুল ইসলাম টিটু বলেন,শীত মৌসুমে সাধারণ মানুষের প্রয়োজনীয় শীতবস্ত্র ও স্থানীয় শিল্পপণ্যের ন্যায্য বিপণনের সুযোগ তৈরির লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। এই মেলার মাধ্যমে স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা ও কারিগররা তাঁদের তৈরি পণ্য সরাসরি ক্রেতার কাছে পৌঁছে দিতে পারছেন, যা তাদের জন্য একটি বড় সুযোগ।

আমরা আশা করি, মেলায় আগত ব্যবসায়ীরা পণ্যের মান ও ন্যায্যমূল্য বজায় রাখবেন এবং ক্রেতারাও এখানে এসে প্রয়োজনীয় পণ্য সংগ্রহের পাশাপাশি আমাদের স্থানীয় শিল্পকে উৎসাহিত করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট