জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার |
বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর গাজীপুরের বাংলা বাজার এলাকায় জান্নাতুল ফিরদাউস বেপারী বাড়ী জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা আলহাজ্ব মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতি কামনা করে বিশেষ দোয়ায় অংশ নেন সকল মুসল্লি। আয়োজকরা জানান—এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ইসলামের শান্তির বাণী ও আলোকিত জীবনব্যবস্থা মুসল্লিদের মাঝে তুলে ধরা।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত হয়ে আলহাজ্ব শামীম কায়সার লিংকন বলেন—
কোরআনের শিক্ষা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পথনির্দেশনা দেয়। সমাজ থেকে অন্যায়, অবিচার ও বৈষম্য দূর করতে কোরআনের নির্দেশনার প্রতি সবাইকে অটল থাকতে হবে।
তিনি দেশের সার্বিক কল্যাণ, শান্তি এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় দোয়া ও সহযোগিতা কামনা করেন।
মাহফিল শেষে মুসল্লিদের মধ্যে তবরুক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।