1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

টেকনাফে ৫ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার

কক্সবাজার ( টেকনাফ ) প্রতিনিধি |
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে
৫৫

টেকনাফে ৫ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার

টেকনাফ থানা পুলিশের বিশেষ অভিযানে অপহরণ ও মাদক মামলাসহ পাঁচটি মামলার জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে এসআই (নিরস্ত্র) আব্দুস সালাম মন্ডলের নেতৃত্বে টেকনাফ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুরান পল্লান পাড়া এলাকা থেকে নুরুল আলম প্রকাশ বদি (পিতা—মৃত ইউনুছ, মাতা—জাহেদা বেগম, সাং—লম্বরীপাড়া, ৩ নম্বর ওয়ার্ড, থানা—টেকনাফ, জেলা—কক্সবাজার) কে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত নুরুল আলমের বিরুদ্ধে ২টি অপহরণ মামলা, ২টি মাদক মামলা এবং ১টি অন্যান্য ধারার মামলাসহ মোট ৫টি মামলার জিআর গ্রেফতারি পরোয়ানা আদালতে বিচারাধীন ছিল। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

টেকনাফ মডেল থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট