1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

দর্শনার চাকুলিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় অভিযুক্ত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | চুয়াডাঙ্গা
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে
৬০

চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন চাকুলিয়া এলাকায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত আব্দুর রশিদ ওরফে ‘ঘোড়া’কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে দর্শনা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেয় পুলিশ। অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্ত আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা ঘটনার নিন্দা জানিয়ে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ন্যাক্কারজনক অপরাধ সংঘটনের সাহস না পায়।
দর্শনা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণচেষ্টা সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী শিশুর নিরাপত্তা ও মানসিক সহায়তার বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট