1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

গোবিন্দগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার |
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে
৪৪

বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বাদ আসর উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা হাইস্কুল মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলতাব হোসেন পাতার সভাপতিত্বে অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আহম্মেদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমদ, উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জিন্নাতুল ইসলাম কানু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, কামারদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সাহাবুল ইসলাম সাবু, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ জাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, রশিদুল ইসলাম এরোমসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে ফাঁসিতলা হাইস্কুল মাঠ এক আবেগঘন পরিবেশে পরিণত হয়।
শেষে গাইবান্ধা জেলা ওলামা দলের সভাপতি মাওলানা ইসমাইল হোসেন সিরাজী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট