1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

হরিপুর হাসপাতালে চিকিৎসক সংকট সেবা থেকে বঞ্চিত মানুষ

হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি |
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে
৫৪

ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার ৫০ শয্যার হাসপাতালটি চিকিৎসক সংকটে ভুগছে। ৩ জন ডাক্তার দিয়ে কোন মতো চলছে হাসপাতালের স্বাস্থ্যসেবার কার্যক্রম। ডাক্তার সংকটের কারণে ঠাকুরগাঁও জেলা হরিপুর উপজেলার চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে গরিব, অসহায় ও সাধারণ মানুষ।

এছাড়াও গাইনী ও এ্যানেস্থেশিয়া ডাক্তার না থাকায় প্রায় দেড় যুগ ধরে বন্দ রয়েছে হাসপাতালে সিজারের কর্যক্রম। এতে নষ্ট হতে বসেছে ওটিতে থাকা মূল্যবান জিনিসপত্র। এ উপজেলায় প্রায় পোনে দুই লাখ মানুষের বসবাস। এর মধ্যে শতকরা ৭০ শতাংশ মানুষ স্বাস্থ্যসেবা ও চিকিৎসার জন্য নির্ভর করছে এই হাসপাতালটির উপর।

হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালটিতে সরকারি চিকিৎসকের সংখ্যা রয়েছে ১৯টি। এর মধ্যে কাগজে কলমে ৫ জন কর্মরত থাকলেও বর্তমানে কর্মরত আছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ মাত্র ৩ জন। ১৪ জন ডাক্তারের পদ দীর্ঘদিন শূন্য রয়েছে। ৩ জন ডাক্তার রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে।

অপরদিকে হরিপুর উপজেলার গরিব, অসহায় ও সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা ও সু-চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। গর্ভবতী মায়েদের প্রসূতির জন্য বিনামূল্যে ডিএসএফ’র কার্যক্রম চালু থাকলেও হাসপাতালে গাইনী ও এ্যানেস্থেশিয়া কোন ডাক্তার না থাকায় প্রায় প্রতিদিন এসব রোগীকে সিজারের জন্য বাইরে যেতে হচ্ছে।

এতে তাদের হয়রানির শিকার ও বাড়তি খরচে পড়তে হয়। এছাড়াও শিশু ডাক্তার না থাকায় এলাকার শিশুরা চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। দূর-দূরান্ত থেকে মানুষ হাসপাতালে চিকিৎসা জন্য আসে কিন্তু সন্তোষজনক চিকিৎসা না পেয়ে ফিরে যায়।

হরিপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসাদুজ্জামান বলেন, ডাক্তার সংকটের কারণে রোগীর চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে তাই আরো ডাক্তারের প্রয়োজন। জনবহুল হাসপাতালটিতে গুরুত্বপূর্ণ ডাক্তারের পদগুলো পূরণের জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি করেছেন।

ঠাকুরগাঁও হরিপুর উপজেলার  হাসপাতালের ডাক্তার সংকটের বিষয়ে হরিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমুজ্জামান বলেন, হাসপাতালে কাগজে কলমে কর্মরত ৫ জন ডাক্তার থাকলেও এর স্থলে আছে ৩ জন। হাসপাতালের জনবল সংকট ও সার্বিক বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট