1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জামায়াত প্রার্থী মাওলানা আবু তলিব

ঝিনাইদহ প্রতিনিধি |
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে
৩৩

“যেই নির্বাচিত হবেন, তাকেই সঙ্গে নিয়ে কালীগঞ্জের মানুষের জন্য কাজ করবো”

ঝিনাইদহ–৪ (কালীগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবু তলিব বলেছেন, “আমি না যেই নির্বাচিত হবেন, তাকেই সঙ্গে নিয়ে কালীগঞ্জের মানুষের জন্য কাজ করবো। বাকি আল্লাহ ভরসা।” তিনি দলমত নির্বিশেষে জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঝিনাইদহের কালীগঞ্জ (৪) উপজেলা শাখার উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উপজেলার একটি মিলনায়তনে আয়োজিত এ সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
মাওলানা আবু তলিব বলেন, রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের সেবা। ক্ষমতার জন্য সংঘাত নয়, বরং উন্নয়ন ও শান্তির জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, “কালীগঞ্জের মানুষের সমস্যা সমাধানে আমি ব্যক্তিগতভাবে দায়বদ্ধ। নির্বাচনে ফলাফল যাই হোক, মানুষের পাশে থাকাই আমার মূল লক্ষ্য।”
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে বড় ভূমিকা রাখে। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় সাংবাদিকরা আসন্ন নির্বাচন, স্থানীয় উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। জবাবে মাওলানা আবু তলিব তার রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, এ ধরনের সভার মাধ্যমে সাংবাদিকদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং জনগণের স্বার্থে গঠনমূলক রাজনৈতিক পরিবেশ তৈরিতে সহায়ক হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট