1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

ঠাকুরগাঁও হরিপুর উপজেলা ৬ টি ইউনিয়নে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষার বাম্পার ফলন

জহরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি|
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে
৫৭

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও হরিপুর উপজেলা ৬ টি ইউনিয়নে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষার আবাদ হয়েছে। মাঠে মাঠে শুধু সরিষা ফুলের হলুদের সমারোহ। ভালো ফলনের আশা কৃষকের। হরিপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর সরিষার চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪২শ’ হেক্টর কিন্তু তা ছড়িয়ে আবাদ হয়েছে ৪ হাজার ৯৫০ হেক্টর।

হরিপুর উপজেলায়  গত বছর আবাদ হয়েছিল ৩ হাজার ৪৭০ হেক্টর। গত বছর কে ছাড়িয়ে এ বছর বেশি আবাদ হয়েছে ১ হাজার ৪৮০ হেক্টর। রনহাট্রা গ্রামের কৃষক বেলাল বলেন, আমি এবার ৩ বিঘা জমিতে সরিষার চাষাবাদ করেছি। ৬ নং ভাতুরিয়া ইউনিয়ন কৃষক মো জহুরুল ইসলাম  বলেন ৪ বিঘা জমিতে সরিষা চাষাবাদ করেছি। সরিষার ক্ষেত ভালো হয়েছে এখন পর্যন্ত সমস্যা হয়নি সরিষা গাছে বেশ ফুল ও ফল হয়েছে।

আশা করি ভালো ফলন পাবো। সরিষা তোলার পর ওই জমিতে ধান রোপণ করবো। কৃষক ফিরোজ তালুকদার  বলেন, আমি দুই বিঘা জমিতে সরিষা আবাদ করেছি। ওই সরিষা দিয়ে আমি সারা বছর পরিবারের তেলের চাহিদা পূরণ করবো।

হরিপুর উজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাহিনুর বলেন, এবছর আবহাওয়া ভালো থাকায় এ উপজেলায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষার আবাদ হয়েছে ৪ হাজার ৯৫০ হেক্টর। গত বছর আবাদ হয়েছিল ৩ হাজার ৪৭০ হেক্টর সে অনুযায়ী এ বছর ১ হাজার ৪৮০ হেক্টর আবাদ বেশি হয়েছে। ৪ হাজার ৯৫০ হেক্টরের মধ্যে বারী ১৪ সরিষার ৩২ বিঘা প্রণোদনা, বারী ১ হাজার ৪২০ ও বীনা ১১ জাতের ৩ হেক্টর প্রদর্শনী প্লট রয়েছে।

এ বছর প্রতি হেক্টরে ফলন ধরা হয়েছে ১.৫ মেট্রিক টন। কম খরচে কম সময়ের মধ্যে অধিক মুনাফা অর্জনকারী ফসল হওয়ায় সরিষা চাষের প্রতি কৃষকের আগ্রহ বাড়ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট