1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

নৌ বাহিনীর সাবেক কর্মকর্তা মরহুম এম এন ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আবু সাঈদ চৌধুরী |
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে
৬৩

এম এন ইসলাম ও বেগম তাহমিনা ইসলাম কল্যান সংস্থার উদ্যোগে গত ২৪ জানুয়ারি ২০২৬ তারিখে জামালপুর জেলার অন্তর্গত ইসলামপুর উপজেলার হারগিলা গ্রামে নৌ বাহিনীর সাবেক কর্মকর্তা মরহুম এম এন ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামপুর উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম দুলালের সভাপতিত্বে উক্ত মিলাদ ও দোয়া মাহফিলের শুরুতে আমেরিকা থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন মরহুমের জ্যেষ্ঠ কন্যা এম এন ইসলাম ও বেগম তাহমিনা ইসলাম কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি নূর-উন-নাহার মেরী। তিনি বলেন, আমার পিতা মরহুম এম এন ইসলাম নৌ বাহিনীর মেডিক্যাল কোরের একজন কর্মকর্তা ছিলেন। চাকুরী থাকাকালীন আমার পিতা গ্রামের হতদরিদ্র ও অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করতেন এবং ছুটি নিয়ে তিনি নিজের টাকা দিয়ে ঔষধ পত্র কিনে গ্রামের হতদরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা সেবা দিতেন। তিনি তার পিতা মরহুম এম এন ইসলাম এবং ছোট ভাই মরহুম ফিরোজ আফগানীর জন্য এলাকাবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন সাধারন সম্পাদক মতিউর রহমান হিরু, সহ-সভাপতি আম্বিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারেেভজ, কার্যনির্বাহী সদস্য শামীম হোসেন ও জিয়াউল হকসহ মরহুমের নিকটতম আত্মীয়স্বজন। দোয়া মাহফিলে উপস্থিত শুভাকাংখী ও আত্মীয় স্বজনরা বলেন, মরহুম এম এন ইসলাম ছিলেন একজন মানবতাবাদী ও জনদরদী ব্যক্তিত্ব সম্পন্ন লোক। জীবদ্দশায় তিনি গ্রামের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতেন এবং কল্যাণ মূলক কর্মকান্ড করতেন। এই জন্য তিনি এলাকাবাসীর কাছে আজও তিনি প্রশংসার দাবীদার। পরিশেষে তারা মরহুম এম এন ইসলাম ও তার জ্যেষ্ঠ পুত্র মরহুম ফিরোজ আফগানীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট