1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আবু সাঈদ চৌধুরী |
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
২৭

হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গত ০২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এ ছাড়া এস এস সি পরীক্ষা-২০২৫ এ এ+ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রশিদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা তাহমিনা বেগম বেবীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন তানিয়া তাবাসসুম, বিদ্যালয়ের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) গাজীপুর। উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন সহকারী প্রধান শিক্ষক খায়রুন নাহার, শিক্ষক প্রতিনিধি সহকারী শিক্ষক কানাই লাল দাস, সহকারী শিক্ষিক আবুল খায়ের, খোকন দাস, মোঃ ওয়াহিদ মুরাদ, আবদুল হালিম, সহকারী শিক্ষিকা রোকশানা পারভীন, রায়হান আক্তার, সাজেদা আক্তার, জৈগুন নেছা,শাহনাজ বেগম, অভিভাবক সদস্য আলী মুনসুর ও সাবেক অভিভাবক সদস্য মোঃ মামুন মোল্লা প্রমূখ। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মোঃ আবদুর রশিদ বলেন, ২০০২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম হারেজ আলী মোল্লার কথা উল্লেখ করে তার স্মৃতির প্রতি তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তার মতে, খেলাধুলা ছাত্র ছাত্রীদের শারীরিক, মানসিক ও চরিত্র গঠনে সহায়ক ভূমিকা পালন করে থাকে। তিনি বলেন, প্রতি বছর হারেজ আলী উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া অনুষ্ঠান পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়ের নানাবিধ সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, অত্র বিদ্যালয়ে দীর্ঘ দিন যাবৎ বাউন্ডারি নেই, পাশে রেল লাইন, যে কোন সময় ছাত্র ছাত্রীদের দূর্ঘটনা হতে পারে। প্রধান ফটকে কোন গেট নেই। এ ব্যাপারে তিনি প্রধান অতিথির সুদৃষ্টি কামনা করেন। প্রধান অতিথি তানিয়া তাবাসসুম তার বক্তব্যে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের লেখা পড়ার প্রতি গভীর মনোযোগ দিতে হবে, সৎ হতে হবে ও খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। জাতি হিসাবে তোমাদেরকে যোগ্য হিসাবে গড়ে তুলতে হবে। আগামী দিনে তোমরা জাতির নেতৃত্ব দিবে। অনুষ্ঠানের সভাপতি প্রধান শিক্ষক আবদুর রশিদের দাবীর প্রতি দৃষ্টি আকর্ষন করে তিনি বলেন, আমি এই সকল সমস্যা সমাধানে আন্তরিক ভাবে চেষ্টা করবো। পরিশেষে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সকল সহকারী শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ ও ছাত্র ছাত্রীদের ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য সমাপ্ত করেন। আলোচনার পর প্রধান অতিথি বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং সন্ধার পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট