জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার |

গাজীপুরের কালিয়াকৈরে পল্লীবিদ্যুৎ প্রফেসর মোহাম্মদ আজিজুল হক স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন একটি টিনশেড কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭৬টি রুম পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ঘটে যাওয়া এ অগ্নিকাণ্ডে কলোনিতে বসবাসরত ভাড়াটিয়া পরিবারগুলো সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ভুক্তভোগীরা ঘর থেকে টাকা-পয়সা, আসবাবপত্রসহ কোনো গুরুত্বপূর্ণ জিনিসপত্র বের করতে পারেননি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন বাকরুদ্ধ ও হতাশাগ্রস্ত অবস্থায় খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে মঙ্গলবার গাইবান্ধা থেকে ঘটনাস্থলে ছুটে আসেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, মানবিক ব্যক্তিত্ব মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)। তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন, তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন।

তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন—মোঃ শরিফুল ইসলাম তালুকদার (শরীফ) — যুগ্ম আহ্বায়ক, গোবিন্দগঞ্জ উপজেলা যুবদল।

শ্রী গোবিন্দ কুমার — যুগ্ম আহ্বায়ক, গোবিন্দগঞ্জ থানা ছাত্রদল।

সৈয়দ মোহাম্মদ রাহেনুল ইসলাম (রাহেন) — যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী যুবদল, নাকাই ইউনিয়ন

এছাড়াও উপস্থিত ছিলেন—দেওয়ান মোঃ জসিম উদ্দিন — সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন

মোঃ রবিন দেওয়ান — যুবনেতা, জাতীয়তাবাদী যুবদল, কালিয়াকৈর উপজেলা।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দিনে তাদের পাশে দাঁড়িয়ে মোহাম্মদ শামীম কায়সার (লিংকন) সকল ক্ষতিগ্রস্তের মাঝে মোট এক লক্ষ টাকা নগদ ও ৫৪ টি লুঙ্গি সহযোগিতা প্রদান করেন।

মানবিক এ সহায়তা পেয়ে অসহায় পরিবারগুলো শামীম কায়সারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।