কোনাবাড়ি, গাজীপুর প্রতিনিধি |

গাজীপুরের কোনাবাড়িতে ২১ তম বাৎসরিক ওরশ মোবারকে যমুনা গ্রুপ, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দোয়া চেয়েছেন।

শনিবার রাতে গাজীপুর মহানগরীর হরিণাচালা এলাকায়
বাৎসরিক ওরশ মোবারকে প্রধান অতিথি ও প্রধান মেহমান তার জন্য দোয়া করেন৷

অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি মোঃ ইসমাইল হোসেন বলেন, আমাদের এই এলাকার উন্নয়নে যমুনা গ্রুপ ও গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের অবদান রয়েছে। তার কারনেই এই এলাকায় হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। আমরা আজ এই ওরশের মাধ্যমে তার জন্য দোয়া চাই। তার প্রতিষ্ঠিত যমুনা গ্রুপের জন্য শুভকামনা রাখি সবসময়। আপনারা এই প্রতিষ্ঠানের পাশে থাকবেন।

বাৎসরিক ওরশে আব্দুল বারেক সরকারের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, আল হাসানী, মাইজভান্ডারি শাহসূফী হযরত মাও. আলহাজ্ব সৈয়দ শফিউল বশর।

আরও উপস্থিত ছিলেন, ওরসের গদিনিশিন মাইজভান্ডারি শাহসূফী সৈয়দ হাবিবুল বশর, সৈয়দ মাহতাবুল বশর, রেজাউল করিম মাষ্টার, ফরহাদ হোসেন, জাহাঙ্গীর আলম, আজিজুল ইসলাম, জাকারিয়া সরকার হিমেল, কোনাবাড়ি প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের গাজীপুর প্রতিবেদন মোরশেদ আলম, কোনাবাড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অজয় সরকার ঝুটন, সাংগঠনিক সম্পাদক মানিক সরকার প্রমুখ।